News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যের রমরমা বেচাকেনা, প্রশাসনের নীরবতায় উদ্বিগ্ন সাধারণ মানুষ
Image

গন্ডাছড়ায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যের রমরমা বেচাকেনা, প্রশাসনের নীরবতায় উদ্বিগ্ন সাধারণ মানুষ

গন্ডাছড়া, ১৩ জানুয়ারি: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যের অবাধ বেচাকেনা নিয়ে চরম উদ্বেগে সাধারণ মানুষ। অভিযোগ, গন্ডাছড়া মহকুমার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্যাকেটজাত চিপস, চানাচুর, পাপড়, দুধসহ নানা ধরনের খাদ্যসামগ্রী, যেগুলির অধিকাংশই নির্ধারিত মেয়াদ অনেক আগেই পেরিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোদ গন্ডাছড়া মহকুমা সদর বাজারের বড় বড় পাইকারি মোদি দোকানগুলিতেই মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। নিয়ম অনুযায়ী মহকুমা খাদ্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত বাজার তল্লাশি ও অভিযান চালানোর কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। অভিযোগ, ছয় মাস বা এমনকি এক বছরেও একবার কার্যকর অভিযান হয় না।

প্রশাসনের এই উদাসীনতার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নির্বিঘ্নে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করে চলেছে। জানা যায়, কোনো সচেতন বা শিক্ষিত ক্রেতা মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিষয়টি লক্ষ্য করলে দোকানদাররা দুঃখপ্রকাশ করে সেই পণ্য সরিয়ে নতুন পণ্য দিয়ে দেন। কিন্তু অশিক্ষিত বা কম সচেতন ক্রেতাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা অনেক সময় বুঝতেই পারেন না যে তারা মেয়াদ উত্তীর্ণ খাবার কিনছেন।

এর ফলস্বরূপ গ্রাম ও পাহাড়ি এলাকার মানুষজন, বিশেষ করে শিশুরা এসব খাদ্যদ্রব্য গ্রহণ করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সচেতন মহল ও অভিভাবকদের দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। নিয়মিত বাজার তল্লাশি, দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top