News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন কমনওয়েলথ স্পিকার ও প্রেসাইডিং অফিসার্স কনফারেন্স
Image

প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন কমনওয়েলথ স্পিকার ও প্রেসাইডিং অফিসার্স কনফারেন্স

অভিজিৎ রায় চৌধুরী

নয়াদিল্লী, ১২ জানুয়ারি: আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি নয়াদিল্লিতে কমনওয়েলথ দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসার্সদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সম্মেলনের উদ্বোধন করবেন।

আজ এক সাংবাদিক সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, ওই কনফারেন্সে কমনওয়েলথ দেশগুলির মধ্যে সংসদীয় মূল্যবোধ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং প্রতিষ্ঠানগত সহযোগিতার উপর আলোচনা করা হবে।
ওম বিড়লা জানান, এই তিন দিনের কনফারেন্সে মোট ৬৭ জন সংসদ সদস্য, যার মধ্যে ৬১ জন প্রেসাইডিং অফিসার অংশ নেবেন।

তিনি বলেন, পাকিস্তান এই কনফারেন্সে অংশ নেবে না। পাশাপাশি, বাংলাদেশও অংশ নেবে না কারণ সেখানে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং স্পিকারের পদ শূন্য।

যুক্তরাজ্য, কানাডা সহ অন্যান্য কমনওয়েলথ সদস্য দেশগুলির স্পিকার ও প্রেসাইডিং অফিসাররা কনফারেন্সে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তবে কিছু দেশের প্রতিনিধি নিজেদের অভ্যন্তরীণ কর্মসূচি, নির্বাচন এবং চলমান বাজেট অধিবেশনের কারণে উপস্থিত থাকতে পারবেন না।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top