News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে, ভোটারদের হয়রানি নিয়ে প্রশ্ন
Image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে, ভোটারদের হয়রানি নিয়ে প্রশ্ন

কলকাতা, ১২ জানুয়ারি : এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তিনি। এটি ছিল তাঁর পঞ্চম চিঠি। এতে, সাধারণ মানুষের হয়রানি এবং কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে অভিযোগ করেছেন তিনি।

গত শনিবার, চতুর্থ চিঠি দেওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু গুরুতর প্রশ্ন তুলেছেন। তিন পাতার ওই চিঠিতে তিনি বলেছেন, “কেন অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি, দেব-কে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হলো?” পাশাপাশি, ৭৭ জনের মৃত্যুর দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

এবার মমতার অভিযোগ, ভোটারদের প্রমাণপত্র জমা দেওয়ার পরও তা গ্রহণ করা হচ্ছে না। চিঠিতে তিনি লিখেছেন, “ভোটাররা তাঁদের যোগ্যতার প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নথির জন্য কোনও যথাযথ স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরবর্তীতে সেই নথিগুলিকে ‘Not Found’ হিসেবে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে রেকর্ডে নেই। এর ফলে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে।”

এদিকে, মুখ্যমন্ত্রীর অভিযোগের মধ্যে একটি বড় প্রশ্ন উঠে এসেছে, কেন মাত্র দুই মাসে এসআইআর প্রক্রিয়া শেষ করার তাড়াহুড়ো করা হচ্ছে। এর পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত অন্যান্য অসঙ্গতির বিষয়ে মমতা আরও বিস্তারিত তথ্য তুলে ধরতে চেয়েছেন।

এটি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের স্বার্থ রক্ষায় কমিশন সর্বদা সতর্ক থাকছে বলে সূত্রের খবর।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top