News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষ্ণনগরে চুরির ঘটনার কিনারা, নগদ ৬ লক্ষ ৮০ হাজার টাকা সহ যুবক আটক
Image

কৃষ্ণনগরে চুরির ঘটনার কিনারা, নগদ ৬ লক্ষ ৮০ হাজার টাকা সহ যুবক আটক

আগরতলা, ১১ জানুয়ারি : কৃষ্ণনগর এলাকা থেকে সংঘটিত চুরির ঘটনার দ্রুত কিনারা করল পশ্চিম থানার পুলিশ। চুরি যাওয়া মোট ৭ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে ৬ লক্ষ ৮০ হাজার টাকা, একটি ঘড়ি সহ অমল অধিকারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত অমল অধিকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ ও চুরি যাওয়া সামগ্রী।

এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিশনাল এসপি ধ্রুব নাথ জানান, ঘটনার তদন্তে নেমে পুলিশ গুরুত্বপূর্ণ সূত্র হাতে পায়। তার ভিত্তিতেই দ্রুত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বাকি অর্থ উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top