News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে যাবে: সাংসদ বিপ্লব কুমার দেব
Image

বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে যাবে: সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ৯ জানুয়ারি: বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে যাবে। বিজেপির কার্যকর্তারা পশ্চিমবঙ্গে জমিনে নেমেছেন, এবারে তৃণমূলকে পালানোর সুযোগও দেওয়া হবে না। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রায় তৃণমূল কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি থেকে বিজেপিতে যোগাদান সভায় একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংসদের হাত ধরে বিপুল সংখ্যক জনগণ বিজেপিতে যোগদান করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির এই যোগদান সভা করার জন্য বিভিন্ন জায়গায় অনুমতি চাওয়া হচ্ছিল। কিন্তু কোথাও অনুমতি দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত একটি জমিনে সভা করার অনুমতি পাওয়া যায়। তিনি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, এবার বিজেপি কার্যকর্তাদের জমিনে নামানো হয়েছে। এটাই তিনি চাইতেন। ভারতের বেশিরভাগ জনগণ কৃষক। জমির সাথে তাদের আত্মিক যোগ রয়েছে। এবার তাদের সেই জমিতেই নামিয়ে দেওয়া হয়েছে।  এবারের তৃণমূল কংগ্রেসকে আর পালাবার সুযোগও দেওয়া হবে না। মানুষ যখন জমিতে নামে তখন সেই সরকারকে বাঁচার আর কোন উপায় দেওয়া হয় না। কমিউনিস্টরা পশ্চিমবঙ্গে থাকার সুযোগ পেয়েছিল, কিন্তু তৃণমূলকে পালাবার সুযোগও দেওয়া হবে না।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের কাছে সবকিছু রয়েছে। কিন্তু সেটি রেভিনিউ হয়ে রাজ্য সরকারের কাছে আসে না। সরাসরি সেগুলো তৃণমূলের নেতাদের কাছে পৌঁছে যায়। সেই কারণেই রাজ্যের উন্নয়ন হচ্ছে না। বিজেপি সরকার ক্ষমতায় আসলে, সেই টাকা বাজেটের মাধ্যমে পুনরায় সাধারণের উন্নয়নে কাজে লাগানো হবে। তবেই পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে যাবে। বাংলা থেকে তৃণমূলকে বিতারিত করার এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই বলেও এদিন দাবি করলেন সাংসদ।

Releated Posts

কলমচৌরা থানার ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা, কংগ্রেসের তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ২২ এপ্রিল: কলমচৌরা থানাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রদেশ কংগ্রেসের…

ByByReshmi Debnath Apr 22, 2026

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এটি বর্তমানে দলীয় তহবিল ছাড়া আর কিছুই নয় : আশিস

আগরতলা, ২২ এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এটি বর্তমানে দলীয় তহবিল ছাড়া…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

গ্রাহকের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে হানা, মিলল অনিয়ম

আগরতলা, ২২ এপ্রিল : ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বসুন্ধরা জুয়েলার্সে হঠাৎ অভিযান চালাল লিগ্যাল মেট্রোলজি দপ্তর। এই অভিযানে গিয়ে…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

সময়ে এসেও জয়েন্টে বসতে পারল না পরীক্ষার্থী, অভিযোগ, কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা

আগরতলা, ২২ এপ্রিল.: ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঘিরে আগরতলার বোধজং বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনার…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top