News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে উপ-নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা জেলাশাসকের
Image

ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে উপ-নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা জেলাশাসকের

আগরতলা, ৯ জানুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক চাঁন্দনী চন্দ্রনের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আজ এক সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক দেবযানি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, জেলাশাসক কার্যালয়ের ডিসি সোমা সাহা সহ বিজেপি, সিপিআই (এম), আইএনসি, এআইটিসি ইত্যাদি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলাশাসক জানান, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি ৫৬ ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে উপ-নির্বাচন উপলক্ষে ইভিএম এবং ভিভিপ্যাট ফার্স্ট লেভেল চেকিং করা হবে। এই চেকিং-এর জন্য জেলা পর্যায়ে ইতিমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। চেকিং-এর সময় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতও থাকা প্রয়োজন। এছাড়াও নির্বাচিত সংক্রান্ত কি কি নিয়ম নির্দেশিকা মেনে চলতে হবে তা জেলাশাসক সভায় বিস্তারিতভাবে তুলে ধরেন।

Releated Posts

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top