News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরোধীদের কাজ বিরোধীতা করা, তাদের কথার সাথে কাজের মিল নেই: মুখ্যমন্ত্রী
Image

বিরোধীদের কাজ বিরোধীতা করা, তাদের কথার সাথে কাজের মিল নেই: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ জানুয়ারি: বিরোধীদের কাজ বিরোধীতা করা, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। রাজ্যে লক্ষণীয়ভাবে অপরাধ কমার বিষয়ে বিরোধীদের বিরুদ্ধে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

তিনি বলেন, ডিজিপি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা প্রসঙ্গে যে তথ্য জানিয়েছেন তা প্রসঙ্গনীয়। রাজ্যে বিগত ২০ বছরে সব থেকে কম অপরাধের রেকর্ড নথিভুক্ত হয়েছে। একবছরে ৮.৩ শতাংশ অপরাধ কমেছে। এটি বিশাল বিষয়। সরকার রাজ্যের উন্নয়নে কাজ করছে। পুলিশ স্বাধীনভাবে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করছে। তার কারণেই এই ধরনের ফলাফল দেখা যাচ্ছে।

যদিও বিরোধীরা এই বিষয়টি অস্বীকার করেছে। রাজ্যের এই সাফল্য মানতে নারাজ বিরোধীরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের কাজ বিরোধীতা করা। তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। তাই সেই বিষয়ে কথা বলে লাভ নেই। রাজ্য এগিয়ে যাচ্ছে, সরকার জনগণের উন্নয়নে রাজ্যের উন্নয়নে কাজ করছে।

এছাড়াও এদিন পশ্চিমবঙ্গে এসআইআর সম্পর্কেও মুখ খোলেন তিনি এদিন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বলেন, এসআইআর নতুন কিছু না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেহেতু সেই রাজ্যের জন্যে এত কাজ করেছেন তাহলে তিনি ভয় কেন পাচ্ছেন। তিনি জানেন, এবারের নির্বাচনে তিনি হারছেন, তাই তিনি ভয় পাচ্ছেন।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top