News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মধ্যভূবন বন এলাকায় গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
Image

মধ্যভূবন বন এলাকায় গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

আগরতলা, ৯ জানুয়ারি: আগরতলার মধ্যভূবন বন এলাকার বাসিন্দা জয়ন্ত রায়ের বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীদের হামলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা তার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির ঘর, আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়। পাশাপাশি জয়ন্ত রায়ের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার স্ত্রীর স্কুটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দ্রুত উপস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনাকে ঘিরে জয়ন্ত রায় ও তার পরিবারের অভিযোগ, বাড়ির সামনে এলাকার কয়েকজন যুবক নিয়মিত মদ্যপান করত। বিষয়টি নিয়ে পরিবার পক্ষ থেকে আপত্তি জানানো হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই রাগ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

যদিও হামলার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে…

ByByReshmi Debnath Aug 7, 2026

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026
Scroll to Top