News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
Image

শান্তিরবাজারে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

আগরতলা, ৯ জানুয়ারি: ট্রেনের ধাক্কায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটলো। ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে এক দুর্ঘটনার শিকার হন ১৬ বছর বয়সী এক কিশোর। ঘটনাটি ঘটেছে বীরচন্দ্র মনুর অন্তগর্ত দুর্গারাই পাড়া এলাকায়। মৃত কিশোরের নাম দীপ কুমার রিয়াং(১৬)।

তার পরিবারের একজন সদস্য জানিয়েছেন যে, দীপ প্রতিদিনের মতোই আজ সকালেও প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। বাড়ির পাশে নিজস্ব রাবার বাগান থেকে এসে রেললাইনের ধারে হাঁটাচলা করার সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top