News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন রাস্তা নির্মাণে বাধা, রাতের আঁধারে ভাঙচুর, চরম উত্তেজনা
Image

নতুন রাস্তা নির্মাণে বাধা, রাতের আঁধারে ভাঙচুর, চরম উত্তেজনা

আগরতলা, ৭ জানুয়ারি: নতুন রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়ার পাশাপাশি রাতের আঁধারে নবনির্মিত রাস্তা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধলেশ্বর রোড–৭ সংলগ্ন এলাকায়, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। সম্প্রতি সরকার উদ্যোগ নিয়ে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করে এবং সেই অনুযায়ী এলাকায় কাজও এগোচ্ছিল। কিন্তু অভিযোগ, একাধিক দুষ্কৃতী নিয়মিতভাবে নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে নির্মীয়মাণ রাস্তার একটি অংশ ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া কোনওভাবেই বরদাস্ত করা যায় না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top