News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারের উন্নয়নের কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছানোই প্রধান লক্ষ্য: মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

সরকারের উন্নয়নের কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছানোই প্রধান লক্ষ্য: মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৭ জানুয়ারি:
সরকারের উন্নয়নের কাজ শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না—তা বাস্তবে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোই দলের প্রধান লক্ষ্য। মানুষের প্রকৃত চাহিদা চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করাই সংগঠনের আসল শক্তি। আজ তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া ৩৫ নম্বর বুথ কার্যালয়ে অনুষ্ঠিত ‘বুথ শক্তি ও উন্নয়ন সংলাপ’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

অনুষ্ঠানে তিনি বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনস্বার্থে কী কী নতুন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, শক্তিশালী বুথ সংগঠনই উন্নয়নের মূল ভিত্তি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের সমস্যার সমাধানে কাজ করলেই উন্নয়নের সুফল প্রকৃত অর্থে সমাজের সর্বস্তরে পৌঁছবে।

Releated Posts

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top