News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহিজলা অভয়ারণ্যের গেটে বিদ্যুৎ পরিবাহী তারে ঝুলে মৃত বানর, বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

সিপাহিজলা অভয়ারণ্যের গেটে বিদ্যুৎ পরিবাহী তারে ঝুলে মৃত বানর, বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জানুয়ারি: অভয়ারণ্যের মূল গেটের কাছে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বিদ্যুৎ পরিবাহী তারে ঝুলে রইল একটি বানরের মৃতদেহ। প্রকাশ্যে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা গেলেও বন দপ্তরের পক্ষ থেকে দীর্ঘ সময় কোনও পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে অভয়ারণ্যের গেট সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিবাহী তারে একটি বানর ঝুলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রাণীটি। কিন্তু দীর্ঘ সময় ধরে মৃত বানরটি সেখানেই ঝুলে থাকলেও বন দপ্তরের কোনও কর্মীকে উদ্ধার বা নামানোর উদ্যোগ নিতে দেখা যায়নি।

অভিযোগ, অভয়ারণ্যের ভেতরে থাকা বনকর্তাদের কাছে বিষয়টি জানানো হলেও তাঁরা সময়ের অভাবে দ্রুত ব্যবস্থা নিতে পারেননি। এতে ক্ষোভ বাড়ে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের মধ্যে। পর্যটন এলাকায় এমন দৃশ্য জনসাধারণের সামনে পড়ায় নিরাপত্তা ও বন দপ্তরের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top