News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘন কুয়াশায় যাত্রীবাহী বাসে ধাক্কা দেয় বিএসএফের গাড়ি, চাঞ্চল্য
Image

ঘন কুয়াশায় যাত্রীবাহী বাসে ধাক্কা দেয় বিএসএফের গাড়ি, চাঞ্চল্য

আগরতলা, ৭ জানুয়ারি: ঘন কুয়াশার জেরে ফের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল বিশালগড়ে। বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাসে ধাক্কা দেয় বিএসএফের একটি গাড়ি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। সেই সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিএসএফের গাড়িটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে বাস ও বিএসএফের গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

ওই দূর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।

Releated Posts

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top