News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে হিন্দু যুবককে গুলি করে হত্যা, তিন সপ্তাহে সংখ্যালঘুদের উপর পঞ্চম হামলা
Image

বাংলাদেশে হিন্দু যুবককে গুলি করে হত্যা, তিন সপ্তাহে সংখ্যালঘুদের উপর পঞ্চম হামলা

ঢাকা, ৫ জানুয়ারি : বাংলাদেশে ফের সংখ্যালঘুদের উপর সহিংস হামলার ঘটনা সামনে এল। যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৭ নম্বর ওয়ার্ডের কোপালিয়া বাজারে সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ৪৫ বছর বয়সি এক হিন্দু ব্যক্তিকে। মৃতের নাম রানা প্রতাপ বৈরাগী। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল প্রায় ৫টা ৪৫ মিনিট নাগাদ অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা আচমকা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের বাসিন্দা তুষার কান্তি বৈরাগীর ছেলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর কোপালিয়া বাজার এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। আতঙ্কে সাধারণ মানুষ এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন। কেউ কেউ আক্রান্তকে বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মণিরামপুর থানার ওসি রাজিউল্লাহ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দেহ উদ্ধারের প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত তিন সপ্তাহে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এটি পঞ্চম সহিংস হামলার ঘটনা। চলমান বিক্ষোভ, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনার আবহে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top