News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভেনেজুয়েলার ঘটনায় অবিলম্বে ইতিবাচক ভূমিকা গ্রহন করুক ভারত: মানিক সরকার
Image

ভেনেজুয়েলার ঘটনায় অবিলম্বে ইতিবাচক ভূমিকা গ্রহন করুক ভারত: মানিক সরকার

আগরতলা, ৪ জানুয়ারি: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণের অভিযোগের প্রতিবাদে রবিবার আগরতলায় তীব্র প্রতিবাদ বিক্ষোভ ও মিছিল সংগঠিত করল সিপিআইএম। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া প্রভৃতি প্রদেশে মার্কিন সেনাবাহিনীর কথিত অনৈতিক গোলাবর্ষণ ও হস্তক্ষেপের বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয়।
রবিবার সিপিআইএম-এর মহকুমা দপ্তরে দলীয় নেতা-কর্মীরা জমায়েত হয়ে একটি প্রতিবাদী মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে শেষ হয়, যেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএম নেতা নারায়ণ কর সহ দলের অন্যান্য নেতৃত্ব।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই ধরনের কার্যকলাপে গোটা বিশ্বে অস্থিরতা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক স্তরে এত বড় ঘটনার পরও ভারত সরকার এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান নেয়নি, যার ফলে বিশ্ব দরবারে ভারত সম্পর্কে একটি বিভ্রান্তিকর বার্তা যাচ্ছে। অবিলম্বে ইতিবাচক ভূমিকা নিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানানো উচিত বলে তিনি দাবি করেন।
এদিকে একই ইস্যুতে সিপিআই, এআইওয়াইএফ এবং এআইএসএফ-ও পৃথক প্রতিবাদ কর্মসূচি পালন করে। সিপিআই রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ সংগঠিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান দলের নেতৃত্ব।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top