News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলা বিজেপির ওবিসি মোর্চার সহ-সভাপতি অজিত দেবনাথের আকস্মিক প্রয়াণ, শোক
Image

খোয়াই জেলা বিজেপির ওবিসি মোর্চার সহ-সভাপতি অজিত দেবনাথের আকস্মিক প্রয়াণ, শোক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ জানুয়ারি: খোয়াই জেলা বিজেপির ওবিসি মোর্চার সহ-সভাপতি অজিত দেবনাথের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। রেখে গিয়েছেন দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মীকে। মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উনার বাড়িতে যান বিজেপি কৃষ্ণপুর মন্দির সহ-সভাপতি গোপাল দাস, মহিলা মোর্চার সভাপতি সবিতা দাসসহ বিজেপির একাংশ নেতৃত্বরা।

মর্মান্তিক এই খবর পেয়েই তড়িঘড়ি চাকমা ঘাট এলাকায় প্রয়াত অজিত দেবনাথের বাসভবনে ছুটে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান তিনি। এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।দলের একনিষ্ঠ সংগঠক হিসেবে অজিত দেবনাথ খোয়াই জেলায় বিজেপি সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে ওবিসি সমাজের মধ্যে সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তাঁর অবদান দলীয় কর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অজিত দেবনাথের প্রয়াণে কৃষ্ণপুর বিধানসভা এলাকা সহ গোটা খোয়াই জেলার বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক অভিভাবকতুল্য সংগঠককে হারিয়ে শোকাহত দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top