News Flash

Image

কমলপুরে পথ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত

আগরতলা, ১ জানুয়ারি: কমলপুর মহকুমায় পথ দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার খবর মিলছে, যার সিংহভাগই নেশাজনিত কারণে ঘটছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার দুপুরে হালহালীর দক্ষিণ বাজার এলাকায় রাজু মালাকার (৩১) নামে এক যুবক মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে নতুন বাইক চালাতে গিয়ে টিআর০৪২৪৪৯ নম্বরের একটি অটোর উপর ধাক্কা মারেন। দুর্ঘটনায় বাইক চালক আব্দুল রহমান, অটো চালক ও অটোতে থাকা দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত রাজু মালাকারকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে, তাঁর মাথায় আঘাত লেগেছে এবং ডান পা ভেঙে গেছে। তাঁর বাড়ি মহাবীর গ্রামে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হালহালী বাজারে সাপ্তাহিক হাট ছিল। বাজার সেরে মদ্যপান করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। পরপর দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে এবং নেশামুক্ত গাড়ি চালানোর দাবিতে সরব হচ্ছেন সাধারণ মানুষ।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top