News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনরেগায় স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ বিজেপি প্রদেশ সভাপতির
Image

মনরেগায় স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ বিজেপি প্রদেশ সভাপতির

আগরতলা, ১ জানুয়ারি: মনরেগায় স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ করলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

আজ বিজেপির প্রদেশ কার্যালয় কুশাভাউ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন সহ-সভাপতি সুবল ভৌমিক, পাপিয়া দত্ত, বিমল কান্তি চাকমা ও তাপস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও অমিত রক্ষিত এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর স্বপ্ন “এক ভারত শ্রেষ্ঠ ভারত” এবং “এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা”। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০২৫ সালে কাজ করা হয়েছে। বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ২০২৬ সালে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে বিজেপি এগিয়ে চলেছে।

এদিন মনরেগা বিল নিয়েও আলোচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, আগের ব্যবস্থায় মনরেগায় অস্বচ্ছতা ছিল। নতুন বিলে স্বচ্ছতা আনার পাশাপাশি শ্রমিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top