News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহা উৎসাহে রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব উদযাপন
Image

মহা উৎসাহে রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব উদযাপন

আগরতলা, ১ জানুয়ারি: প্রতিবছর পয়লা জানুয়ারি দিনটি মহাসমারোহে উদযাপিত হয় শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব হিসেবে। সেই ধারাবাহিকতায় এ বছরও আগরতলা শহরের বিভিন্ন এলাকায় রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তবৃন্দ ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কল্পতরু উৎসব পালন করছেন।

এই উৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ দেবের বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এই বিশেষ পূজা আজও অব্যাহত রয়েছে। দিনভর পূজার্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল এই উৎসবের অঙ্গ হিসেবে পাঠ্যচক্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কল্পতরু উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও ধর্মীয় আবেশ লক্ষ্য করা যায়। ভক্তদের মতে, এই দিনটি আত্মশুদ্ধি, ভক্তি ও মানবকল্যাণের বার্তা বহন করে। উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির ও আশ্রমে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top