News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকারজলায় বিজেপির যোগদান সভা ঘিরে উত্তেজনা, অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন
Image

টাকারজলায় বিজেপির যোগদান সভা ঘিরে উত্তেজনা, অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন

আগরতলা, ১ ফেব্রুয়ারি: বিজেপির যোগদান সভাকে ঘিরে টাকারজলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির নির্ধারিত যোগদান কর্মসূচির আগেই এলাকাজুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।

দলীয় সূত্রে খবর, এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য-র। তার আগমনের আগেই সভাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ। সভা বানচালের চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা। অভিযোগের তির শরিক দলের দিকেই তুলেছে বিজেপি নেতৃত্ব। শরিক দলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। পরিস্থিতির অবনতি রোধে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা ঘটনায় নজর রাখছে পুলিশ ও প্রশাসন। যোগদান সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনায় গোটা এলাকা জুড়ে গভীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top