News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরের মোহনপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অবহেলায় জর্জরিত, বিশুদ্ধ জলের অভাবে উদ্বেগে অভিভাবকরা
Image

কমলপুরের মোহনপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অবহেলায় জর্জরিত, বিশুদ্ধ জলের অভাবে উদ্বেগে অভিভাবকরা

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি: কমলপুর শহরের অদূরে মোহনপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। প্রায় দুই বছর ধরে কেন্দ্রের টিউবওয়েল অকেজো হয়ে পড়ে আছে। ফলে ছোট ছোট শিশুদের জন্য নির্মিত এই শিক্ষাকেন্দ্রে বিশুদ্ধ পানীয় জলের অভাব চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে নিয়মিতভাবে ২৫-৩০ জন শিশু উপস্থিত থাকে। কিন্তু টিউবওয়েল বিকল থাকায় শিশুদের পানীয় জল এবং রান্নার জলের জন্য ভরসা করতে হচ্ছে পাশের বাড়ি বা দূরের অন্য উৎসের উপর। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। অভিভাবকদের আশঙ্কা, অপরিষ্কার বা অনিরাপদ জল ব্যবহার করলে শিশুদের মধ্যে জলবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে।

অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শুধু জল সমস্যা নয়, কেন্দ্রের ভবনের কিছু অংশেও ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্ষাকালে ছাদ চুইয়ে জল পড়ার ঘটনাও নাকি নতুন নয়।

………….

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top