News Flash

  • Home
  • Uncategorized
  • বুড়িঘর পুড়িয়ে পূণ্যস্নান, পিঠে পুলিতে চলছে মকর সংক্রান্তি

বুড়িঘর পুড়িয়ে পূণ্যস্নান, পিঠে পুলিতে চলছে মকর সংক্রান্তি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/ আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ পৌষ সংক্রান্তি মানেই আলাদা একটা অনুভূতি৷ পৌষ পার্বণের সাথে

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঘরে ঘরে পিঠে পুলির ব্যাপক আয়োজন ছিল৷ শনিবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷
পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঘরে ঘরে পিঠে পুলির ব্যাপক আয়োজন ছিল৷ শনিবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

জড়িয়ে রয়েছে বাঙালির একটা আলাদা বন্ধন, এককাট্টা হয়ে বুড়ি ঘর, কীর্তন, লুট ধরা, বাড়ি বাড়ি পিঠে পুলির নিমন্ত্রণ, আরো কত কি! বুড়ি ঘরে সারা রাতব্যাপী হৈহল্লুর শেষে রাত্রিযাপনের পরদিন সকালে বুড়িঘর পুড়িয়ে সবাই পূণ্যস্নান করে৷ মকর সংক্রান্তির সকালে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷ এরপর যত বেলা গড়ায় গ্রামে গ্রামে কীর্তনের ঢল নামতে শুরু করে৷ দলছুট সব বয়সের মানুষ কীর্তনীয়দের পিছু নেয়৷ বাড়ি বাণি তুলসিতলা থাকে আবির রাঙা৷ উঠোন থাকে আলপনায় আঁকা৷ বাড়ি বাড়ি কীর্তন শেষে দেওয়া হয় লুট৷ সেই লুট ধরতে যে চরম উচ্ছ্বাস ও উদ্দীপনা পরিলক্ষিত হয় গ্রামে গঞ্জে সেটা শহরের ব্যস্ততম জীবনযাত্রায় প্রায় হারিয়ে যেতে বসেছে৷ শুধু পড়ে আছে ঐতিহ্যের ফটো কপি৷ কিন্তু গ্রাম পাহাড়ে বাহালির ধারাপাতটা এখনো ততটাই অম্লান, জীবন্ত৷ শনিবার সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও মকর সংক্রান্তি উপলক্ষ্যে এই দৃশ্য ধরা পড়ল৷ কীর্তনীয়দের পিছু নিল আট থেকে আশি সকলেই৷
[vsw id=”KddLZWpOX-M” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, রাজ্যের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি উপলক্ষে পূণ্যস্নাণ উপলক্ষে মেলা ও উৎসবের আয়োজন করা হয়৷ এর মধ্যে রয়েছে ডম্বুরের তীর্থমুখ, তেলিয়ামুড়ার চাকমাঘাট৷ প্রতিটি স্থানে পূণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে৷ মেলা ও উৎসবকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top