News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে তিনটি দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
Image

একই রাতে তিনটি দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: পুলিশি নজরদারিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাতের অন্ধকারে মোহনপুর বাজারে পরপর তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ওই চুরির ঘটনাকে ঘিরে সকাল থেকে বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আজ সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা দেখেন, দোকানের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। নগদ টাকা, মূল্যবান সামগ্রী এবং কিছু ইলেকট্রনিক্স পণ্য চুরি করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় নেশাজাতীয় দ্রব্যের রমরমা বেড়েছে। অনেকেই মনে করছেন, নেশার টাকার জোগান দিতেই এই চুরির ঘটনা ঘটতে পারে। পাশাপাশি রাতের বেলায় পুলিশি টহল জোরদার করার দাবিও উঠেছে। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, নিয়মিত টহল থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব ছিল।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top