News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জ্যাকসন গেটে বেআইনি দখল উচ্ছেদে কড়া অবস্থান, স্বউদ্যোগে সরে যাওয়ার আহ্বান মেয়রের
Image

জ্যাকসন গেটে বেআইনি দখল উচ্ছেদে কড়া অবস্থান, স্বউদ্যোগে সরে যাওয়ার আহ্বান মেয়রের

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: ফের আগরতলা শহরে বেআইনিভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের স্বউদ্যোগে স্থান খালি করার আবেদন জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি স্পষ্ট করে বলেন, কোনওভাবেই বেআইনি দখলদারদের বরদাস্ত করা হবে না।

শনিবার জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করে মেয়র জানান, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে কিছু ব্যবসায়ী দোকান পরিচালনা করছেন। এ বিষয়ে আগেই সংশ্লিষ্ট দোকানদারদের নোটিশ ইস্যু করে নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশ মানেননি। ফলে পুর নিগমের উদ্যোগে দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে এবং যেসব দোকান এখনো সরানো হয়নি, সেগুলি ভেঙে ফেলা হচ্ছে।

মেয়র আরও জানান, শহরের শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান বছরব্যাপী চলবে। ভেন্ডারদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, রাত ১১টার পর রাস্তার ওপর কোনও দোকান রাখা হলে তা সরিয়ে নেওয়া হবে।

তবে পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা নির্দিষ্ট স্থানে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top