News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ সপ্তাহে ব্যতিক্রমী উদ্যোগ: উত্তর জেলায় ‘এক দিনের এসপি’ নীহারিকা দাস
Image

পুলিশ সপ্তাহে ব্যতিক্রমী উদ্যোগ: উত্তর জেলায় ‘এক দিনের এসপি’ নীহারিকা দাস

ধর্মনগর, উত্তর ত্রিপুরা: পুলিশ সপ্তাহ উপলক্ষে ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নিল ত্রিপুরা পুলিশ-এর উত্তর জেলা শাখা। প্রথমবারের মতো একাদশ শ্রেণির এক ছাত্রীকে ‘এক দিনের পুলিশ সুপার (এসপি)’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী নীহারিকা দাস এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে।

নির্ধারিত সময়ে কার্যালয়ে পৌঁছে নীহারিকা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পুলিশ প্রশাসনের কাজকর্ম, আইন-শৃঙ্খলা রক্ষা, অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে তাকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এই উপলক্ষে নিজের অনুভূতি জানাতে গিয়ে নীহারিকা বলেন, ভবিষ্যতে তিনি পুলিশ বিভাগে যোগ দিয়ে দেশের সেবা করতে চান। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ তার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনে দায়িত্ব পেলে কীভাবে কাজ করতে চান—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রায় বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে পুলিশ বিভাগের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জেলার মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। নীহারিকার মতো শিক্ষার্থীদের অংশগ্রহণ অন্যদের মধ্যেও উৎসাহ জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে নীহারিকা একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। ভবিষ্যতে পুলিশ কর্মকর্তা হয়ে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্নই তার প্রেরণা। পুলিশ সপ্তাহে উত্তর জেলা পুলিশের এই উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক বার্তা ছড়াবে বলেই মনে করছেন উপস্থিতরা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top