News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিলাবাজার থেকে দুই বাংলাদেশী আটক, অনুপ্রবেশের মামলা রুজু
Image

টিলাবাজার থেকে দুই বাংলাদেশী আটক, অনুপ্রবেশের মামলা রুজু

কৈলাশহর, ২৮ ফেব্রুয়ারী: টিলাবাজার এলাকা থেকে আটক দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। বর্তমানে তাঁরা ইরানি থানার হেফাজতে রয়েছেন এবং পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁদের কাছ থেকে একটি অবৈধ ভারতীয় প্যান কার্ড উদ্ধার হয়েছে।

প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা নিজেদের বাড়ি কৈলাশহর চন্ডিপুর বিধানসভার হালাইর পার গ্রামে বলে দাবি করেন। তবে জেরায় তাঁরা স্বীকার করেছেন, তাঁদের প্রকৃত বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। আটক যুবকের নাম রোমান দাস। তাঁর পিতার নাম বলরাম দাস। সঙ্গে থাকা মহিলাকে তিনি তাঁর মা শ্রীমতি সেফুল দাস বলে পরিচয় দেন।

এদিকে, হালাইর পার গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে গ্রামবাসীরা জানান, ওই ব্যক্তি ও তাঁর পরিবার কিছুদিন ধরে সেখানে বসবাস করছেন। এলাকায় তাঁদের বাংলাদেশ থেকে আসা বলেই পরিচিতি রয়েছে বলে দাবি করেন গ্রামবাসীরা।

পুলিশ তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইরানি থানায় ০৫/২০২৬ নম্বর মামলা রুজু করেছে। শীঘ্রই তাঁদের কৈলাশহর আদালতে তোলা হবে বলে জানা গেছে।।পুলিশের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। একটি ইলেকট্রিক অটো এবং তার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে ভারতীয় প্যান কার্ড তৈরির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশ ও ভুয়ো নথি তৈরির অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top