News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্বশুরবাড়িতে জামাতার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

শ্বশুরবাড়িতে জামাতার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: শ্বশুরবাড়িতে জামাতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর সাহা পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের স্ত্রী দাবি, তাঁর স্বামী প্রায়শই মদ্যপ অবস্থায় থাকতেন এবং সেই কারণেই সংসারে অশান্তি লেগেই থাকত।

পুলিশ সূত্রে খবর, মানবেন্দ্র চক্রবর্তী (৪৫) কয়েকদিন ধরে শ্বশুরবাড়িতেই ছিলেন। তাঁর বাড়ি যোগেন্দ্রনগর কুমারপাড়া এলাকায়। গতকাল তাঁর স্ত্রী অঞ্জনা সরকার কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে শহরে গিয়েছিলেন। ফিরতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয় বলে পরিবারের দাবি। আজ সকালে বাড়িতে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শ্রীনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতের স্ত্রী দাবি, তাঁর স্বামী প্রায়শই মদ্যপ অবস্থায় থাকতেন এবং সেই কারণেই সংসারে অশান্তি লেগেই থাকত। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top