News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপদে পড়া নাবালিকাকে আশ্রয় দিয়ে মানবিকতার নজির রাখলেন বাবা ও মেয়ে
Image

বিপদে পড়া নাবালিকাকে আশ্রয় দিয়ে মানবিকতার নজির রাখলেন বাবা ও মেয়ে

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কৈলাসহরের বাসিন্দা নান্টু দেববর্মা ও তাঁর মেয়ে। বিপদে পড়া এক নাবালিকাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন তাঁরা।

জানা গেছে, বিশ্রামগঞ্জের লাটিয়াছড়া এলাকায় মেয়ের বাড়িতে আসার পথে আগরতলা রেল স্টেশনে এক নাবালিকাকে কান্নাকাটি করতে দেখেন নান্টু দেববর্মা। কথাবার্তায় জানা যায়, মেয়েটির বাড়ি পেঁচারথল এলাকায়। সে জানায়, যাত্রাপথে তার কাছে থাকা টাকা চুরি হয়ে যায়। ফলে নির্দিষ্ট স্টেশনে নামতে পারেনি এবং চরম অসহায় অবস্থায় পড়ে যায়।

পরিস্থিতি বুঝে নান্টু দেববর্মা তাকে একা ফেলে না রেখে নিজের সঙ্গে বিশ্রামগঞ্জের লাটিয়াছড়ায় মেয়ের বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর মেয়ে-সহ পরিবারের সদস্যরা নাবালিকাকে সান্ত্বনা দেন এবং নিরাপদে রাখেন। রাতটি সেখানেই কাটানো হয়।

শুক্রবার সকালে বিষয়টি বিশ্রামগঞ্জ থানায় জানানো হয়। থানার পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পেঁচারথল থানার সঙ্গে যোগাযোগ করে। পরে পেঁচারথল থানার পুলিশ বিশ্রামগঞ্জে এসে নাবালিকাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করে।

Releated Posts

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ, কৈলাসহর মহিলা থানায় যুবতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ বজরং দলের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জুলাই: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং সনাতন ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 20, 2026

দিব্যাঙ্গজনদের কল্যাণ ও ক্ষমতায়ণে কেন্দ্র ও রাজ্য সরকার সমানভাবে অঙ্গীকারবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই: ত্রিপুরা সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর একটি রাজ্য। প্রধানমন্ত্রীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৪৭…

ByByReshmi Debnath Jul 20, 2026

শ্রী জগন্নাথ জিউ মন্দিরে পাঁচদিনব্যাপী ধর্মসভার উদ্বোধন করেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই: আজ সন্ধ্যায় রথযাত্রা উপলক্ষে আগরতলার শ্রী জগন্নাথ জিউ মন্দিরে আয়োজিত পাঁচদিনব্যাপী ধর্মসভার উদ্বোধন…

ByByReshmi Debnath Jul 20, 2026

স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা না নেওয়ার দাবি; মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুলাই: স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন এবং দ্বিতীয় বিয়ের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top