News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সাতসকালে ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক নেশাসক্ত যুবক
Image

ধর্মনগরে সাতসকালে ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক নেশাসক্ত যুবক

ধর্মনগর, ২৭ ফেব্রুয়ারী: উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগরে দিনের আলোয় ফের দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় নিজের দোকানের সামনে বসে ছিলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। সেই সময় দামছড়া থানাধীন বংসুলে এলাকার বাসিন্দা জোসেফ রিয়াং (পিতা—মৃত রঙমহম রিয়াং) অতর্কিতে তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ব্যবসায়ীর চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করেন।

ব্যাগটি উদ্ধার করা গেলেও ব্যবসায়ীর অভিযোগ, ব্যাগে থাকা প্রায় তিন হাজার টাকা খোয়া গেছে। স্থানীয়রা অভিযুক্তের দেহ তল্লাশি চালালেও ওই টাকা উদ্ধার হয়নি। তবে তার কাছ থেকে বিপুল পরিমাণ সিরিঞ্জ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে মাদকাসক্তদের কাছে এসব সিরিঞ্জ বিক্রি করত।

খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। নিখোঁজ টাকার সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ধর্মনগর শহরে মোবাইল, চেইন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, মাদকাসক্তির বিস্তারই এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। শহরবাসীর মতে, যুবসমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ এখন জরুরি।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top