News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা শিশুকন্যার শ্লীলতাহানির দায়ে যুবককে চার বছরের কারাদণ্ড
Image

নাবালিকা শিশুকন্যার শ্লীলতাহানির দায়ে যুবককে চার বছরের কারাদণ্ড

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী: নয় বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে চার বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে সোনামুড়া আদালত। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর দোষী সাব্যস্ত করেছেন বিচারক।

জানা গেছে, ২০২২ সালের নভেম্বর মাসে মেলাঘর জুমেরঢেপা এলাকার বাসিন্দা কৃষ্ণ মাধব দেবনাথের ছেলে রাকেশ দেবনাথ একই এলাকার এক নাবালিকা শিশুকন্যার সঙ্গে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। পরবর্তী সময়ে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটির দীর্ঘ শুনানি শেষে আদালতে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে বিচারক অভিযুক্ত রাকেশ দেবনাথকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। আদালত আরও জানায়, অনাদায়ে অতিরিক্ত চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

Releated Posts

ময়নাতদন্তের আগে কিছু বলা যাবে না, ডিজিপির মৃত্যুতে শোক প্রকাশ রতনের

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া, তেলিয়ামুড়ায় ১৮০ আশাকর্মীর হাতে স্মার্টফোন

তেলিয়ামুড়া, ২০ জুলাই: গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

লেফুঙ্গায় তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’, একতার বার্তা নেতাদের

আগরতলা, ২০ জুলাই: তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে সোমবার লেফুঙ্গাস্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার…

ByByReshmi Debnath Jul 20, 2026

মোহনপুরে কর্মসূচি স্থগিত করতে বাধ্য সিপিআই(এম), বিজেপির বাইক বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ

মোহনপুর, ২০ জুলাই: মোহনপুর মহকুমায় পূর্বনির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি পালন করতে না পারার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব…

ByByTaniya Chakraborty Jul 20, 2026
Scroll to Top