News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ সপ্তাহে কুমারঘাট–ফটিকরায়ে বাইক র‌্যালি, নারী ও শিশু নির্যাতন রুখতে সচেতনতার বার্তা
Image

পুলিশ সপ্তাহে কুমারঘাট–ফটিকরায়ে বাইক র‌্যালি, নারী ও শিশু নির্যাতন রুখতে সচেতনতার বার্তা

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী :
পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নেশামুক্ত সমাজ গঠন এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঊনকোটি জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার এক বিশাল বাইক র‌্যালি অনুষ্ঠিত হয়।

এদিন কুমারঘাট থানার সামনে থেকে র‌্যালিটি সূচনা হয়। সেখান থেকে র‌্যালি কুমারঘাট শহর পরিক্রমা করে ফটিকরায় বাজারে পৌঁছায়। পরে কুমারঘাট আশ্রমপল্লী, নতুন ব্রিজ হয়ে ব্লক চৌমুহনী ঘুরে পুনরায় কুমারঘাট থানার সামনে এসে র‌্যালির সমাপ্তি হয়।

র‌্যালিতে প্রায় ৭০ জন পুলিশকর্মী অংশ নেন। কর্মসূচির সূচনালগ্নে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর, কুমারঘাট মহকুমা পুলিশ অফিসার অশেষ দেববর্মা, কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাসসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

র‌্যালি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ পরিবর্তন সম্ভব নয়, সাধারণ মানুষকেও সমানভাবে সচেতন হতে হবে। প্রতিটি পরিবারে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা গেলে তবেই সুস্থ সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, কোথাও নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিশু শ্রম বা বাল্যবিবাহের ঘটনা নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই এই ধরনের অপরাধ রোধ করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top