News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জুমক্ষেতের টংঘরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে  চাঞ্চল্য
Image

জুমক্ষেতের টংঘরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে  চাঞ্চল্য

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: তেলিয়ামুড়া অম্পি পার্শ্ববর্তী খাসিয়ামঙ্গল বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন একটি জুম খেতের টংঘরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পঁচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহটি পঁচা অবস্থায় পাওয়া যায় এবং পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী ওই ব্যাক্তির বয়স  ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। 

অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরনে ছিল খাগি শার্ট ও নীল রঙ্গের লুঙ্গি। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, মৃতদেহটি লাকড়ি সংগ্রহ করতে আসা কারও হতে পারে। আবার অন্যদের ধারণা, এটি কোনো জুমিয়ার মৃতদেহ হতে পারে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

তেলিয়ামুড়া থানার এএসআই নেপাল মুন্ডার মতে, মৃতদেহটি আনুমানিক আট থেকে নয় দিন পুরনো। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—টংঘরে বসা অবস্থায় কেউ কিভাবে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে? আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা স্পষ্ট হবে বিস্তারিত তদন্তের পরেই। 

উল্লেখ্য ,কিছুদিন পরেই জুমের জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় আসছে। আর মৃতদেহের কাছাকাছি একগুচ্ছ শুকনো লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে। ফলে প্রশ্ন উঠছে—অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তি আসলে জুমিয়া ছিলেন নাকি লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন? আর তাঁর মৃত্যু কীভাবে ঘটল, তা এখনও রহস্যে ঘেরা। স্থানীয়দের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এটি আত্মহত্যা, আবার কেউ সন্দেহ করছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। 

এই রহস্যজনক মৃত্যুর পেছনের আসল কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্তই এখন ভরসা। এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের চোখ এখন তদন্তের ফলাফলের দিকে।

Releated Posts

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ডিজিপি অনুরাগকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ…

ByByReshmi Debnath Jul 20, 2026

ডিউটিরত অবস্থায় ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, রাজ্য সরকারকে নিশানা মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২০ জুলাই: ডিউটিরত অবস্থায় ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোকের পাশাপাশি…

ByByReshmi Debnath Jul 20, 2026

প্রয়াত রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধনকর

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকর নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সঙ্গে…

ByByTaniya Chakraborty Jul 20, 2026
Scroll to Top