News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ মহা নির্দেশকের উপস্থিতিতে নারী ও শিশুদের সুরক্ষায় এডিনগরে ত্রিপুরা পুলিশের সুবিশাল বাইক র‍্যালি
Image

পুলিশ মহা নির্দেশকের উপস্থিতিতে নারী ও শিশুদের সুরক্ষায় এডিনগরে ত্রিপুরা পুলিশের সুবিশাল বাইক র‍্যালি

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে এডিনগর পুলিশ মাঠ থেকে এক সুবিশাল বাইক র‍্যালির আয়োজন করল ত্রিপুরা পুলিশ। শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশের মহা-নির্দেশক অনুরাগ ধনকর সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

এদিন প্রায় ৫৪০টি বাইক নিয়ে র‍্যালিটি আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিক্রমা করে। র‍্যালিতে অংশ নেয় বিএসএফ, সিআরপিএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস, ত্রিপুরা ওমেন পুলিশ, ত্রিপুরা স্টেট ওমেন পুলিশ-সহ বিভিন্ন শাখার পুলিশকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহা-নির্দেশক অনুরাগ ধনকর বলেন, মহিলা নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। কীভাবে মহিলাদের ও শিশুদের আরও কার্যকরভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে ভাবতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ রুখতে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top