News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে কৈলাসহরে ম্যারাথন, নেশামুক্ত ত্রিপুরার বার্তা ঊনকোটি জেলা পুলিশের
Image

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে কৈলাসহরে ম্যারাথন, নেশামুক্ত ত্রিপুরার বার্তা ঊনকোটি জেলা পুলিশের

কৈলাসহর, ২৬ ফেব্রুয়ারি: পুলিশ সপ্তাহ–২০২৬-এর অঙ্গ হিসেবে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নিল ঊনকোটি জেলা পুলিশ। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে কৈলাসহর শহরে আয়োজন করা হয় এক সচেতনতা মূলক ম্যারাথন দৌড়।

সকাল সাতটায় শহরের ঊনকোটি কলাক্ষেত্র-এর সম্মুখে ফ্ল্যাগ নেড়ে ম্যারাথনের সূচনা করেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আর। দৌড়টি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে কৈলাসহর থানা প্রাঙ্গণে পৌঁছে পুনরায় ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুপম চাকমা, ইন্সপেক্টর যতীন্দ্র দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
ম্যারাথন শুরুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা এবং নতুন ফৌজদারি আইন–২০২৩ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে মাদক বিরোধী আন্দোলনে সামিল করতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। এই ম্যারাথন দৌড়ে জেলার প্রতিটি থানার পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন। পুলিশের এই উদ্যোগকে শহরবাসীও সাধুবাদ জানিয়েছেন।

—–

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top