News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্ধ্যারাতে ই-রিক্সার চারটি ব্যাটারি চুরি, চাঞ্চল্য
Image

সন্ধ্যারাতে ই-রিক্সার চারটি ব্যাটারি চুরি, চাঞ্চল্য

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: ভাড়ার ই-রিক্সা চালিয়েই কোনওরকমে চলছিল সংসার। কিন্তু এক রাতের চুরির ঘটনায় কার্যত পথে বসার উপক্রম এক টমটম চালকের। টমটমের চারটি ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।

ঘটনাটি ধর্মনগর থানা এলাকার পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা আসিম শর্মা ভাড়ায় নেওয়া একটি টমটম চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় তিনি পূর্ব হুরুয়া রেশন দোকান সংলগ্ন এলাকায় গাড়িটি রেখে পাশের একটি বাড়িতে যান।

অল্প সময় পর ফিরে এসে তিনি দেখতে পান, টমটমের চারটি ব্যাটারিই চুরি হয়ে গেছে। ঘটনায় হতবাক হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেও চুরি যাওয়া ব্যাটারির কোনও সন্ধান মেলেনি।
পরবর্তীতে আসিম শর্মা ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এদিকে একমাত্র উপার্জনের মাধ্যম অকেজো হয়ে পড়ায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে আসিম শর্মা ও তার পরিবারের। দ্রুত ব্যাটারি উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

চার ভিলেজ কাউন্সিলকে বেলবাড়ি ব্লকের আওতায় আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৬ আগস্ট: চারটি ভিলেজ কাউন্সিলকে পুরাতন আগরতলা ব্লকের পরিবর্তে সরাসরি  বেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসার দাবিতে বুধবার…

ByByReshmi Debnath Aug 26, 2026

এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য

সোনামুড়া, ২৬ আগস্ট: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। এনসি নগর বর্ডার…

ByByReshmi Debnath Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১

বিশালগড়, ২৬ আগস্ট: বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। ওই দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Aug 26, 2026
Scroll to Top