News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নে আশাবাদী মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নে আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: আমরা বাংলাদেশকে ছাড়া চলতে পারবো না, বাংলাদেশও আমাদের ছাড়া চলতে পারবে না। প্রতিবেশীরা একে অপরের পাশে না দাঁড়ালে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এমনই মন্তব্য করে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সর্বক্ষেত্রে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ভৌগোলিক নৈকট্য এবং পারস্পরিক নির্ভরশীলতার কারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, মৈত্রী সেতু নির্মাণের মূল লক্ষ্যই ছিল ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করা। এছাড়াও নিশ্চিতপুরে রেল যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এই রেল সংযোগ দুই দেশের মধ্যে যাতায়াত ও পণ্য পরিবহণে নতুন গতি আনবে। এর ফলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং উভয় দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সৌহার্দ্যের ভিত্তিতে ভারত ও বাংলাদেশ আগামী দিনে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে। দুই দেশের যৌথ উদ্যোগ ও সদিচ্ছাই সীমান্ত অঞ্চলের উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতির প্রধান চাবিকাঠি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন এডিসিতে বিজেপি ক্ষমতায়…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত৫২.৭৬ শতাংশ ভোট পড়েছে

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। ওই উপনির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে উত্তেজনা: কংগ্রেস প্রার্থীর সাক্ষাৎকার ঘিরে বিশৃঙ্খলা, সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ

ধর্মনগর, ৯ এপ্রিল: উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। মঙ্গলবার চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ-অধিকর্তার কার্যালয়ে অবস্থিত ৫৬/২৪…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top