News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গৃহবধূর উধাও, দুই বছরের শিশুকেও সঙ্গে নিয়ে পলায়ন
Image

চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গৃহবধূর উধাও, দুই বছরের শিশুকেও সঙ্গে নিয়ে পলায়ন

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের বানিয়াছড়া এলাকার বড়ডেপা গ্রামে এক গৃহবধূর হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে দুই বছরের শিশুকে সঙ্গে নিয়ে ভিনরাজ্যের এক যুবকের সঙ্গে পালিয়ে যান তিনি।

জানা গেছে, বড়ডেপা পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রায় তিন বছর আগে সামাজিক রীতিনীতি মেনে সোনামুড়া থানাধীন উরমাই এলাকার মোহন মিয়ার মেয়ে সুমনা আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের একটি দুই বছরের সন্তান রয়েছে।

পরিবার সূত্রে খবর, দেলোয়ার হোসেন কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতেন। গত মঙ্গলবার সুমনা আক্তার ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে জানা যায়, তিনি ভিনরাজ্যের এক যুবকের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার সঙ্গেই পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দেলোয়ার হোসেন তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন। এ ঘটনায় মেলাঘর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে স্ত্রী ও সন্তানের হঠাৎ অন্তর্ধানে ভেঙে পড়েছেন দেলোয়ার হোসেন। বিশেষ করে নিজের শিশুসন্তানকে ফিরে পাওয়ার আবেদন জানিয়ে তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…

ByByReshmi Debnath Jul 9, 2026

কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

ByByReshmi Debnath Jul 9, 2026

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026
Scroll to Top