News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বোর্ড পরীক্ষার আগে বিদ্যালয়ে চুরি, একাধিক লকার ভাঙচুর, নগদ অর্থ উধাও
Image

বোর্ড পরীক্ষার আগে বিদ্যালয়ে চুরি, একাধিক লকার ভাঙচুর, নগদ অর্থ উধাও

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: বোর্ড পরীক্ষার প্রাক্কালে কাঁঠালিয়া উত্তর মহেশপুর স্কুলে চুরির ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের একাধিক লকার ভেঙে তছনছ করা হলেও আশ্চর্যজনকভাবে বড় কোনও মূল্যবান সামগ্রী চুরি হয়নি। ওই ঘটনাকে ঘিরে জনমনে উঠেছে একাধিক প্রশ্ন।

জানা গেছে, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা কাঁঠালিয়া উত্তর মহেশপুর স্কুলে ঢুকে প্রায় ১০ থেকে ১২টি লকার ভেঙে ফেলে। তবে সব মিলিয়ে মাত্র প্রায় তিন হাজার টাকার নগদ অর্থ চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্কুলের কম্পিউটার রুমের লকারও ভাঙা হয়, কিন্তু সেখান থেকে কোনও সরঞ্জাম বা গুরুত্বপূর্ণ নথি খোয়া যায়নি। এই ঘটনার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, চুরির উদ্দেশ্য আদৌ অর্থলাভ ছিল কি না।

শিক্ষকদের একাংশের ধারণা, যেহেতু এই স্কুলে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাই আগাম প্রশ্নপত্র হাতানোর উদ্দেশ্যেই এই চুরির চেষ্টা হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভাঙা লকারগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।

Releated Posts

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী পরিকাঠামো নিয়ে সরব সাংসদ বিপ্লব

নিউইয়র্ক, ৭ অক্টোবর: আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর, কার্যকর ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল ভারত। রাষ্ট্রসঙ্ঘের ৮১তম সাধারণ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩…

ByByReshmi Debnath Oct 6, 2026
Scroll to Top