News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১২টি দোকান
Image

খোয়াইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১২টি দোকান

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী: গতকাল রাতে খোয়াই শহরের অফিস টিলা এলাকার চম্পা হাওর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক হিসেবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় দেড়টা নাগাদ প্রথমে একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দোকানগুলি ঘনবসতিপূর্ণ এলাকায় পাশাপাশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ত্রিপুরা ফায়ার সার্ভিস। তিনটি দমকল ইঞ্জিন এবং পুলিশের জল কামান মিলে আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। তবে ততক্ষণে মুদি, কাপড়, ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বেশিরভাগ দোকানেই রাতে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, যা আগুনে নষ্ট হয়েছে। অনেকেই দোকানই তাদের একমাত্র রুজির উৎস বলে জানিয়েছেন।অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top