News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুটি মোবাইল ও বাইক উদ্ধার, দুই ছিনতাইবাজ আটক পূর্ব থানার পুলিশের হাতে
Image

দুটি মোবাইল ও বাইক উদ্ধার, দুই ছিনতাইবাজ আটক পূর্ব থানার পুলিশের হাতে

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইবাজকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, মোবাইল বিক্রয়ের ফাঁদে ফেলে যুবকের কাছ থেকে নগদ সাত হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে দুই যুবকের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্তরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ইতিমধ্যেই সেই টাকা খরচ করে ফেলেছে।

এই ঘটনায় পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযানে সাফল্য আসে। ধৃতরা হলেন, সুখেন দেবনাথি সহিব মিয়া। আটক দু’জনকে আজ আদালতে তোলা হবে।

Releated Posts

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top