News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিব চতুর্দশীতে রাজধানীতে ভক্তদের ঢল, মন্দির চত্বরে উৎসবমুখর পরিবেশ
Image

শিব চতুর্দশীতে রাজধানীতে ভক্তদের ঢল, মন্দির চত্বরে উৎসবমুখর পরিবেশ

আগরতলা, ১৬ ফেব্রুয়ারী: শিব চতুর্দশী উপলক্ষে রাজধানী জুড়ে ধর্মীয় আবহ স্পষ্টভাবে চোখে পড়ে। গতকাল সন্ধ্যা থেকেই বটতলা শিব মন্দির সহ শহরের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ধুতরা অর্পণ করে ভক্তরা পুজোয় অংশ নেন।

মন্দির চত্বরে শঙ্খধ্বনি ও ভজন-কীর্তনে ভরে ওঠে পরিবেশ। বহু ভক্ত উপবাস থেকে মহাদেবের আরাধনা করেন। পরিবার পরিজন নিয়ে মন্দিরে আসেন নানা বয়সের মানুষ। শিব চতুর্দশী উপলক্ষে সন্ধ্যার পরও মন্দিরগুলিতে ভক্তসমাগম অব্যাহত থাকে। সামগ্রিকভাবে রাজধানীতে দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় ছিল।

Releated Posts

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top