News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মঘটকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সোচ্চার সিআইটিইউ
Image

ধর্মঘটকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সোচ্চার সিআইটিইউ

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: গতকাল দেশব্যাপী ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে অপপ্রচার ও নানা ধরনের কুৎসা রটানোর অপপ্রয়াস চালানো হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেন সিআইটিইউ-র ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত।

এদিন শংকর প্রসাদ দত্ত বলেন, ট্রেড ইউনিয়নের ডাকা গতকাল ধর্মঘটে রাজ্যে ব্যাপক সাড়া মিলেছে। কোথাও সিআইটিইউর তরফ থেকে পিকেটিং বা কাউকে রাস্তায় আটকানো হয়নি। কিন্তু প্রকৃত উদ্দেশ্যকে আড়াল করতেই শাসক দল বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, শ্রমআইন সংশোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ধর্মঘট ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, এই আন্দোলন মানুষের বাস্তব সমস্যা থেকে উঠে এসেছে। এই ধরনের অপপ্রচার শ্রমিক আন্দোলনকে দমন করতে পারবে না। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সংগঠন আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top