News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসত ঘরে আগুন, নিঃস্ব শ্রমিক পরিবার
Image

বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসত ঘরে আগুন, নিঃস্ব শ্রমিক পরিবার

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: ঊনকোটি জেলার গৌরনগর ব্লক অফিস-এর বিপরীতে এক দিনমজুর পরিবারের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ বাড়ি। আগুনের সূত্রপাত নিয়ে মতভেদ থাকলেও পরিবারটির দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও গাড়িতে পর্যাপ্ত জল না থাকায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

পরে স্থানীয় পুকুর থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি সামাল দিতে কৈলাসহর থানা-র ওসি তাপস মালাকার ও এসআই দেবব্রত শীল সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।

অগ্নিকাণ্ডে দিনমজুর দয়াল বাউরির পরিবারের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায়। বর্তমানে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। স্থানীয়দের দাবি, অবিলম্বে সরকারি সহায়তা না পেলে এই নিঃস্ব পরিবারের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top