News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তরপূর্বাঞ্চলে যে পরিমাণ অবকাঠামোগত অগ্রগতি হয়েছে তা দেশের উন্নয়নের উল্লেখযোগ্য দৃষ্টান্ত : সাংসদ রাজীব
Image

উত্তরপূর্বাঞ্চলে যে পরিমাণ অবকাঠামোগত অগ্রগতি হয়েছে তা দেশের উন্নয়নের উল্লেখযোগ্য দৃষ্টান্ত : সাংসদ রাজীব

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতে যে পরিমাণ অবকাঠামোগত অগ্রগতি হয়েছে তা দেশের উন্নয়নের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আজ রাজ্যসভায় ২০২৬–২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তর-পূর্বাঞ্চলে রেল ও সড়ক সংযোগ শক্তিশালী হওয়ায় বাণিজ্য, পর্যটন এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে। বিশেষ করে কৌশলগত গুরুত্বসম্পন্ন ‘চিকেন নেক’ এলাকা নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ ভারত একটি শক্তিশালী রাষ্ট্র এবং দেশের সুরক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি মজবুত।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবে গরিবদের জন্য কাজ করেছেন। নয় বছরে প্রধানমন্ত্রী দেশের ২৫ কোটি গরীবদের পরিবারগুলোকে গরিবি থেকে মুক্তু দিয়েছেন। বিরোধীদের সমালোচনার জবাবে সাংসদ বলেন, বাস্তব পরিস্থিতি বুঝতে হলে ত্রিপুরায় এসে উন্নয়ন নিজের চোখে দেখে যাওয়া উচিত। তিনি কটাক্ষের সুরে বলেন, প্রয়োজনে উন্নয়নের চশমাও তিনি দিতে প্রস্তুত। মোদী সরকারের আমলে হওয়া কাজ বাস্তবে দেখলেই সব প্রশ্নের উত্তর মিলবে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top