News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক পাচারকারী আটক
Image

বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক পাচারকারী আটক

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: আজ পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ১.১০৫ কেজি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট, একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি  কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তল্লাশি চালিয়ে ৫২,৭৬০ ভারতীয় টাকা এবং ৫,৯১০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনার প্রেক্ষিতে এনডিপিএস আইন, ১৯৮৫ ও আর্মস অ্যাক্ট, ১৯৫৯ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

ধৃতদের নাম— আলি হোসেন (৪৫), মরিয়ম বিবি (৪১) উভয়ের বাড়ি সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top