News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার চুরি চক্রের পর্দাফাঁস, দুই যুবক আটক
Image

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার চুরি চক্রের পর্দাফাঁস, দুই যুবক আটক

আগরতলা, ৬ ফেব্রুয়ারী: তেলিয়ামুড়া থানা এলাকায় ক্রমবর্ধমান চুরির ঘটনার মধ্যে এবার গ্যাস সিলিন্ডার চুরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্য ও একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ দুই যুবককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন দোকান ও বাড়িঘর থেকে একের পর এক গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা ঘটে চলছিল। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে তদন্ত শুরু করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে গামাইবাড়ি এলাকার বাসিন্দা চিরঞ্জিত দে ও পঙ্কজ সরকার নামে দুই যুবককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় তারা গ্যাস সিলিন্ডার চুরি সহ একাধিক চুরিকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তেলিয়ামুড়া পুর পরিষদের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জয়ন্ত কুমার দে জানান, এই চুরির ঘটনার পিছনে একটি বড় চোরচক্র বা র‍্যাকেট সক্রিয় রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের আশা, দ্রুত পুরো চোরচক্রের পর্দাফাঁস হলে তেলিয়ামুড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top