News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: ফের চড়িলামে চোরের দৌরাত্ম্যে আতঙ্কিত সাধারণ মানুষ। গতকাল গভীর রাতে চড়িলাম পরিমল চৌমুহনি এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চোর দল চায়ের দোকানে হানা দিয়ে নগদ ৫০ হাজার টাকা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।

দোকান মালিক মাসুদ আলম জানান,আগামী ৭ ফেব্রুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার কথা থাকায় তিনি দোকানে আগেভাগেই প্রয়োজনীয় মালপত্র ও নগদ অর্থ মজুত করে রেখেছিলেন। সকালে দোকানে এসে তিনি দেখেন দরজা ভাঙা এবং ভেতরের ক্যাশবাক্স থেকে টাকা ও বিভিন্ন সামগ্রী উধাও।

চড়িলাম বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত ওই চায়ের দোকানটি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে পরিচিত। চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ওউ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেন দোকান মালিক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এই ঘটনার পর শহরের রাত্রীকালীন পুলিশি টহল ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পুলিশ টহল থাকলে এমন চুরির ঘটনা এড়ানো যেত।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top