News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের ভোক্তাদের স্বার্থ রক্ষাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার’ রাশিয়ার তেল কেনা বন্ধ সম্পর্কিত ট্রাম্পের দাবির পর প্রতিক্রিয়া ভারতের
Image

ভারতের ভোক্তাদের স্বার্থ রক্ষাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার’ রাশিয়ার তেল কেনা বন্ধ সম্পর্কিত ট্রাম্পের দাবির পর প্রতিক্রিয়া ভারতের

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক দেশের ১৪০ কোটি মানুষের শক্তি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে ঘোষণা করেছে। এটি বর্তমান আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতিতে ভারতের নীতির মূল ভিত্তি হবে বলে মন্ত্রক স্পষ্ট করেছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জৈসওয়াল বলেছেন, ভারত একটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস আমদানিকারক দেশ। অস্থিতিশীল আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতিতে ভারতের ভোক্তাদের স্বার্থ রক্ষাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই লক্ষ্য থেকে পরিচালিত হয়। তিনি আরও যোগ করেছেন, জ্বালানি নিরাপত্তা ও সরবরাহের স্থিতিশীলতা এই দুইটি ভারতের শক্তি নীতির মূল লক্ষ্য এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী উৎস বৈচিত্র্য করাই আমাদের কৌশলের মূল অংশ।

ট্রাম্প সম্প্রতি একটি বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জানান ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করছে এবং তার বদলে যুক্তরাষ্ট্র ও সম্ভবত ভেনেজুয়েলার তেল কিনবে। যদিও ভারত সরকার এ ধরনের কোনও প্রতিশ্রতির স্পষ্টভাবে নিশ্চিত করেনি।

বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে শক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে, কিন্তু ভারতের জ্বালানি সম্পর্কিত সিদ্ধান্তগুলি আগামীদিনেও দেশের স্বার্থ ও ভোক্তাদের নিরাপত্তার ওপর ভিত্তি করে নেওয়া হবে।

এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট হয়েছে, ভারতের আন্তরিক লক্ষ্য হলো আন্তর্জাতিক চাপের বাইরে দেশীয় জনগণের শক্তি নিরাপত্তা ও ভোক্তা স্বার্থকে অটল রাখা এবং জ্বালানি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বাজার পরিস্থিতি ও সরবরাহ বৈচিত্র্যের অবলম্বন করা।

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top