News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে অমরপুর-গন্ডাছড়া সড়ক অবরোধ, ঘটনাস্থলে পুলিশ
Image

পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে অমরপুর-গন্ডাছড়া সড়ক অবরোধ, ঘটনাস্থলে পুলিশ

আগরতলা, ৫ ফেব্রুয়ারী : দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তা সংস্কারের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অমরপুর-গন্ডাছড়া সড়কের পশ্চিম সম্ভাজয় পাড়া এলাকার বাসিন্দারা। অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ সড়ক অবরোধে নামে ক্ষুব্ধ এলাকাবাসী।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পানীয় জল ও বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ এবং সড়ক অবরোধে বসেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেছে। পুলিশ আশ্বাস দিয়েছে অতিসত্বর সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top