News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি আমরা নৈতিকতার শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে চাইছি: মুখ্যমন্ত্রী
Image

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি আমরা নৈতিকতার শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে চাইছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। তিনি বলেন, ছাত্রছাত্রীদের লব্ধ শিক্ষা সমাজের ও দেশের কল্যাণে উজার করে দিতে হবে। তবেই আজকের ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে নিজেদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। ফটিকরায় বিধানসভা এলাকায় আজ পিএম-শ্রী হাজিবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী আজ ফটিকরায় বিধানসভা এলাকায় পি.এম.-শ্রী হাজিবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নতুন পাকা ভবনের উদ্বোধন ছাড়াও মনু নদীর উপর ১২ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে সায়দারপাড় থেকে কুমারঘাটের সারদাপল্লির মধ্যে নতুন সেতুর শিলান্যাস ও ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে ষষ্ঠ মিলন মেলা-২০২৬ এরও উদ্বোধন করেন। সবগুলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক ড. তমাল মজুমদার, পুলিশ সুপার সুদাম্বিকা আর। মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস প্রমুখ।

সায়দারপাড় থেকে সারদাপল্লির মধ্যে মনু নদীর উপর ডবল লেনের সেতুর দৈর্ঘ্য হবে ১৪৮.২০ মিটার এবং এর প্রশস্ত হবে ৮.৫০ মিটার। এই সেতুটি নির্মাণ হলে রাতাছড়া, কাঞ্চনবাড়ি, ফটিকরায় পঞ্চায়েত এলাকার মানুষ সহজেই কুমারঘাটে আসতে পারবেন। মনু নদীর উপর পাকা সেতুর শিলান্যাস করে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, এই সেতুটি নির্মাণ হলে এই এলাকার ছয় সাত হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজেই কুমারঘাটের বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন। এছাড়া এ অঞ্চলের মানুষের কুমারঘাট রেল স্টেশনও খুব কাছে হয়ে যাবে।

তিনি বলেন, আমরা মানুষের সমস্যার উপলব্ধি করে উন্নয়নের কাজ করছি। উন্নয়নের কাজে কোথাও যেন কোনও ফাঁক না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। এই সেতু নির্মাণ হলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাক্ট ইস্টের দিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এরফলে ত্রিপুরাকে হীরা মডেলে সাজিয়ে তোলা হচ্ছে। রেল যোগাযোগে রাজ্য অভূতপূর্ব উন্নয়ন করেছে। এখন অত্যাধুনিক রেল ট্রেক আসায় মানুষের রেল ভ্রমণও সুখদায়ক হয়েছে। পাশাপাশি সারা রাজ্যে রাস্তাঘাটের দারুণ উন্নয়ন হয়েছে। মহিলা ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, স্বসহায়ক দলের মাধ্যমে রাজ্যে ১ লক্ষ ১৮ হাজার লাখপতি দিদি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত ১ লক্ষ ৮ হাজারের উপর লাখপতি দিদি তৈরি করা গেছে। যা সাফল্যের প্রায় দোরগোড়ায়।

তিনি বলেন, মহিলাদের নিরাপত্তায়ও ত্রিপুরা এগিয়ে রয়েছে। মহিলারা এখন রাতেও ভয়মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারেন। সারা দেশে এখন ত্রিপুরা অপরাধে ৮.২ শতাংশের নীচে নেমে এসেছে। যা সারা দেশে ২৮টি রাজ্যের মধ্যে নীচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। এটাই হলো উন্নয়ন। এখানে বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। সভাপতিত্ব করেন সায়দারপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মায়ারাণী দাস।

পি.এম-শ্রী হাজিবাড়ি দ্বাদশ শ্রেণি নতুন ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা বলেন, শিক্ষা ব্যবস্থায় রাজ্যে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং (পি.এ.এল.)-এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা জাতীয় শিক্ষানীতি কার্যক্রমেরই একটি অঙ্গ। তিনি বলেন, শিক্ষা হলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার একটি পথ। আমরা চাই শিক্ষাক্ষেত্রে স্কুলগুলির মধ্যে সুস্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক। মুখ্যমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার পরিকাঠামোয় ত্রিপুরা এখন অনেক দূর এগিয়ে গেছে। সরকারি, বেসরকারি ক্ষেত্রে অনেকগুলি বিশ্ববিদ্যালয় রাজ্যে রয়েছে। মেডিক্যাল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমবাসায় আরেকটি মেডিক্যাল কলেজ খোলা হচ্ছে। ফরেন্সিক বিশ্ববিদ্যালয়, আইন বিশ্ববিদ্যালয় হয়েছে। ফলে উচ্চশিক্ষার জন্য বহিরাজ্যে যাওয়ার প্রবণতাও কমে গেছে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি আমরা নৈতিকতার শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে চাইছি।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এদিন মিলন মেলার উদ্বোধন করে বলেন, রাজ্যে বহমান বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তুলে ধরতে কাজ করছি। এখানকার জাতি জনজাতির কৃষ্টি ও সংস্কৃতিকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। নেশার বিরুদ্ধে লড়াই করে নেশাগ্রস্ত যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। একাজে তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। মিলন মেলা রাজ্যের সংস্কৃতি পরিমন্ডলকে তুলে ধরতে ও যুবদের সাংস্কৃতিক জীবন বোধে উজ্জীবিত করতে আয়োজন করা হয়েছে। মিলন মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। স্বাগত বক্তব্য রাখেন মিলন মেলার চেয়ারম্যান তথা তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।

Releated Posts

বেআইনিভাবে ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এবিভিপির স্মারকলিপি

 আগরতলা, ৭ মেঃ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স কলেজে সেমিস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByByReshmi Debnath May 7, 2026

টেট উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মেঃ ২০২৪ সালে টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৫৬ জন প্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে…

ByByReshmi Debnath May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

কলকাতা, ৭ মে : মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবি রাজ্যের বিধানসভা ভেঙে…

ByBySandeep Biswas May 7, 2026

৯ মে জাতীয় লোক আদালত, নিষ্পত্তির জন্য তোলা হবে ২৫ হাজারের বেশি মামলা

আগরতলা, ৭ মে : আগামী ৯ মে রাজ্যে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। ত্রিপুরা হাইকোর্ট…

ByByTaniya Chakraborty May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top